শিরোনাম

মুক্তির পর যা বললো বিবি সাওদা সুমি

ছবি-নিউজ২৪না:গঞ্জ

ভোলায় জামায়াতে ইসলামীর পৌরসভা মহিলা কর্মী বিবি সাওদা জেল থেকে মুক্তি লাভ করে বলেন, 
বাকশালীরা যদি ফিরেই আসে তাহলে এতক্ষণ রক্ত দিয়ে লাভ হলো?


কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে? তাহলে আবার আগামী আগামী ১৭ বছর আমরা আবার কি জেলের মধ্যে থাকবো? আমরা এই আন্দোলনে এই রক্তাক্ত এই ২,০০০ মানুষের রক্ত কি শুধু শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো।


আমার ভাই, আমার বোন, আমার রক্ত তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়ে তাদের এই ত্যাগের ত্যাগের বিনিময়ে যদি আমরা সবাই চুপ করে থাকি, তাহলে কি লাভ হলো আমাদের? এই বাকশালীরা যদি ফিরেই আসে তাহলে এতক্ষণ রক্ত দিয়ে লাভ হলো?



ফেসবুকে পোষ্ট দেয়ার কারনে গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দেশব্যাপি তীব্র সমালোচনার ঝড় উঠে। এনিয়ে জাতীয় সংসদে কথা বলেন বিরোধী দলীয় হুইপ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।


আদালত তার জামিন মঞ্জুর করেছেন ।



নিউজ২৪না:গঞ্জ/আকাশ/২০২৬

Post a Comment

Previous Post Next Post