![]() |
| ছবি- শফিকুল ইসলাম শফিক , যুবদল নেতা- নারায়ণগঞ্জ মহানগর |
আসন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ১০নং ওয়ার্ড (নাসিক) বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক কাউন্সিলর পদপার্থী। তিনি বিগত সময়ে মাদক ও জুলুমের বিরুদ্ধে নানান কর্মসূচি পালনের মাধ্যমে ১০নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় সৌপর্দ করেন। তিনি নিজেও কখনো মাদক ও জুলুমের সাথে জরিত ছিলেন না এবং কাউকে এই বিষয়ে কখনো আশ্রয়ও দেন নাই। মানুষ হিসেবে নিখুদ ভাবে সমাজের নানান সামাজিক কাজে নিয়োজিত থাকেন।
নাসিক ১০নং ওয়ার্ডের জরিপে দেখা যায়, এই ওয়ার্ডের ছোট থেকে বড় সকলের মুখে একই কথা- শফিক ভালো লোক, ও সমাজের মাদক ব্যবসায়ী ও জুলুমের সাথে কোন পক্ষপাতিত্ব করেন না, ওনার মতো ব্যক্তি প্রত্যেক সমাজের শাসক হিসেবে দরকার।
নিউজ২৪না:গঞ্জের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম শফিক বলেন, ১০নং ওয়ার্ড আমার জন্মস্থান এই ওয়ার্ডের মানুষ বিগত সরকারের আমলে নানা ভাবে নির্যাতিত। বিগত বছরগুলোতে সমাজের নানান অপকর্মের চিত্র আমরা সবাই কম বেশী দেখেছি যা আমাদের পরিবর্তন করতে হবে। আমি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী। আমি ১০নং ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই ও মাদকমুক্ত করতে অঙ্গীকারাবদ্ধ। আমি ইতিমধ্যে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও জুলুমের বিরুদ্ধে বিভিন্ন মিটিং ও মিছিল করে দুষ্কৃতদের আইনের আওতায় সৌপর্দ করেছি। আমার সাথে এলাকার মুরুব্বি, ছোট/বড় ভাই ও মা বোনদের একান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে ১০নং ওয়ার্ডের মাদক, চাঁদাবাজ,সন্ত্রাস ও ছিনতাই প্রায় নিমূল হয়ে গেছে। আমি চাই অত্র এলাকার মাদক, চাঁদাবাজ,সন্ত্রাস ও ছিনতাই সম্পূর্নরূপে শেষ করতে। আপনাদের সহযোগীতা পেলে ১০নং ওয়ার্ডের মাদক, চাঁদাবাজ,সন্ত্রাস, ছিনতাই ও সকল ধরনের অন্যায় সম্পূর্নরূপে প্রতিহত করবে। ইনশাআল্লাহ।
নিউজ২৪নারায়ণগঞ্জ/আকাশ/২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন