আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন। এই ওয়ার্ড আমার শিকড়, আমার পরিচয়, আমার দায়িত্ব। আপনাদের ভালোবাসা, পরামর্শ এবং সমর্থন নিয়ে আমি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে এগিয়ে যেতে চাই।আমি বিশ্বাস করি, রাজনীতি মানে সেবা। আমাদের রাস্তাঘাটের মান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নতি সাধন আমার অগ্রাধিকার হবে। 
আপনাদের পাশে পেলে এই ১০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ এবং বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করা সম্ভব।সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।আমরা আমাদের এলাকায় একটি সচেতনতা ও প্রতিরোধমূলক কমিউনিটি/গ্রুপ গঠন করতে চাই, যেখানে আমরা সবাই মিলে কাজ করবো।
মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলা, তরুণদের সঠিক পথে উৎসাহিত করা, সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো, একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ তৈরি করা।আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে আমি আপনাদের সুখে-দুঃখে এবং প্রয়োজনের মুহূর্তে সর্বদা পাশে থাকব। আমার দরজা সকলের জন্য খোলা থাকবে। আমি দল বা মতামত নির্বিশেষে শুধুমাত্র ১০নং ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণের জন্য কাজ করতে চাই।
আপনাদের দোয়া, ভালোবাসা এবং বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।
একটি মন্তব্য পোস্ট করুন