শিরোনাম


11 January, 2026

আমি মাত্র আর কয়েকটা দিন বাঁচবো, বললেন চেলসির সাবেক ফুটবলার


                                                       চেলসির সাবেক ফুটবলার লামিশা মুসোন্ডা মরণব্যাধিতে ভুগছেন। ছবি: চেলসি
চেলসির সাবেক খেলোয়াড় লামিশা মুসোন্ডা ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফুটবলারের হৃদয়বিদারক বার্তা ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তার জীবনের গল্প হতভম্ব করে দিয়েছে মানুষকে, একইসঙ্গে সর্বত্র সহমর্মিতা ও সমর্থনের ঢল নামিয়েছে।

নিজের অসুস্থতার প্রকৃতি স্পষ্ট না করলেও মুসোন্ডা নিশ্চিত করেছেন যে তিনি এমন এক গুরুতর রোগে ভুগছেন যার কোনো চিকিৎসা নেই। তিনি জানান, লড়াই চালিয়ে যাওয়া সত্ত্বেও চিকিৎসকরা তাকে জানিয়ে দিয়েছেন—তার হাতে হয়তো 'আর মাত্র কয়েকটা দিন' সময় আছে।

No comments:

Post a Comment